সৈয়দ আশরাফ কাউকে চিনতে পারছেনা

সৈয়দ আশরাফ কাউকে চিনতে পারছেনা

আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি জনপ্রশাসনমন্ত্রী। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তার পক্ষে রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াত ইসলাম। সৈয়দ আশরাফুল ইসলাম ফুসফুস ক্যান্সারে ভুগছেন। তার ফুসফুসের ক্যান্সার বর্তমানে চতুর্থ স্টেজে আছে। তিনি কাউকেই চিনতে পারছেন না বলেও জানিয়েছেন তার ছোট ভাই। তার ছোট ভাই বলেন, 'এখন রাজনীতি নয়, তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।'

রোববার বিকেলে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা জানান। শাফায়াত ইসলাম আরও বলেন, 'ভাইকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও স্বার্থসিদ্ধির চক্রান্ত হচ্ছে। তাকে নিয়ে অহেতুক গুজব ছড়াবেন না। সবার প্রতি এই অনুরোধ জানাই।' তিনি আরও বলেন, তিন দিন আগে আমি ব্যাংকক থেকে এসেছি। তিনি আমাকে চিনতে পারছেন না, নিজের মেয়েকে পর্যন্ত চিনতে পারছেন না। কাউকেই চিনতে পারছেন না। তিনি গুরুতর অসুস্থ। সৈয়দ শাফায়াত ইসলাম জেলহত্যার দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, সৈয়দ আশরাফ একজনই। তিনি অপ্রতিদ্বন্দ্ব্বী। যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে, তখন তিনি বাবা সৈয়দ নজরুলকেও ছাড়িয়ে যাবেন। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের দুঃসময়ে সৈয়দ আশরাফের ভূমিকা জাতি সবসময় মনে রাখবে।

যৌতক না দেয়ায় স্বামী ও শাশুরীর হাতে গৃহবধূ খুন

যৌতক না দেয়ায় স্বামী ও শাশুরীর হাতে গৃহবধূ খুন

পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের খেটে খাওয়া দরিদ্র্য কৃষক নুর মোহাম্মদের একমাত্র মেয়ে লিজা আক্তার (২২) কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড়রায়পাড়া গ্রামের মুনতাজ উদ্দিনের ছেলে আরশ মিয়ার (২৬) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়।

লিজার বাবা নুর মোহাম্মদ বলেন,আমার মেয়ের স্বামী আরশ মিয়া দুবাই প্রবাসী।গত ১ নবেম্বর বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে আসার পরের দিন ২ নবেম্বর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে তার বাড়ির লোকজন সাথে নিয়ে আমাদের বাড়িতে এসে অতি আনন্দের সহিত মধ্যাহ্ন ভোজের পর লিজাকে শশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

কান্নায় ভেঙ্গে পরে লিজার বাবা বলেন,৫ লক্ষ্য টাকা যৌতুক দিতে পারিনি বলে শুক্রবার রাতেই মেয়ের স্বামী ও তার শাশুরী মোরশেদা বাড়ির লোকজন নিয়ে আমার মেয়ের উপর শারীরিক ভাবে নির্যাতন চালিয়ে হত্যা করার পর গলায় দড়ি বেধে তার বেডরুমে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

তিনি বলেন আমিও আমার আত্নীয় স্বজনরা খবর পেয়ে লিজার শশুর বাড়িতে যাই,সেখানে যাওয়ার পর লিজাকে মারার কারন জানতে চাইলে লিজার শশুর বাড়ির আত্নীয় ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জুয়েলের নির্দেশে উল্টো আমাদের উপর হামলা চালিয়ে ৭/৮ জনকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে।যাদের মধ্যে চেঙ্গাকান্দী গ্রামের সফিক মিয়ার ছেলে শাহজালাল,দেলোয়ারের ছেলে সজীব,রফিক মিয়ার ছেলে ফারুক,দেলোয়ারের স্ত্রী ও লিজার ছোট চাচী প্রিয়াংকা ও নুরুল ইসলামের মেয়ে মুন্নি যাদের হাত-পা ভেঙ্গে ফেলা হয়েছে এবং কারো কারো মাথায় মারাত্মক জখম রয়েছে।

সরেজমিনে,সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামে গিয়ে দেখা যায় লিজার পরিবারে চলছে শোকের মাতম।
নিহত লিজার বাবা-মায়ের কান্না ও নিহত লিজার স্বজনদের ঘরেও নেমে এসেছে শোকের ছায়া।

নাম প্রকাশে অনিচ্ছুক বড়রায়পাড়ার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান,মেয়েটিকে অমানুষিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে,তার শরীরের বিভিন্ন স্থানে ও হাতে নিলাফুলা জখমের চিহ্ন দেখা গেছে।

জানতে চাইলে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ সোনারগাঁও সংবাদকে বলেন,নিহত লিজার বাবা নুর মোহাম্মদ বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে,ময়না তদন্তের রিপোর্টের পরই বুঝতে পারবো এটা অপমৃত্যু নাকি খুন।

তিনি বলেন,ময়না তদন্তের রিপোর্টে যদি লিজাকে খুন করার প্রমান পাওয়া যায় তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁয়ে রকেট ডিষ্ট্রিবিশন হাউসের ২০ লাখ ৮৭ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে পিন্টু নামে এক কর্মচারী

সোনারগাঁয়ে রকেট ডিষ্ট্রিবিশন হাউসের ২০ লাখ ৮৭ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে পিন্টু নামে এক কর্মচারী



সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রকেট ডিষ্ট্রিবিউশন হাউসের ২০ লাখ ৮৭ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে এক কর্মচারী,
সে মোগড়াপারা ইউনিয়নের বিশেষখানা গ্রামের মজিবর মিয়ার ছেলে,
ডিষ্ট্রিবিউশন মালিক আনিসুর রহমান রবিন জানান,কাঁচপুর গার্মেন্টস শ্রমীকদের বেতন হওয়ায় রকেট এজেন্টদের নগদ টাকা লাগবে জেনে তাকে ২০ লাখ ৮৭ হাজার টাকা নগদ দেওয়া হয়,পরে দুপুর শেষে সন্ধ্যা হয়ে গেলেও অফিসে ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়,এ বিষয় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।তবে পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি,সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানায় পলাতক পিন্টুকে খুজে বেড় করার জন্য পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে
সোনারগাঁয়ে মাধ্যমিক শিক্ষার মানন্নোয়নে মতবিনিময় সভা অনুষ্টিত

সোনারগাঁয়ে মাধ্যমিক শিক্ষার মানন্নোয়নে মতবিনিময় সভা অনুষ্টিত


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় মাধ্যমিক শিক্ষার মানন্নোয়নে এক মতবিনিময় সভায় অনুষ্টিত হয়।আজ ২৯ জুলাই রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম প্রধান।আরো উপস্হিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোস্তফা কামাল,উপজেলা একাডেমিক সুপাভাইজার জনাব কাজল চন্দ্র পাল।উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও মাদ্রাসার প্রধানদের নিয়ে আযোজিত এমতবিনিময় সভায় শিক্ষার মানন্নোয়ন,মাল্টিমিডিয়া ক্লাশ মনিটরিং, শিক্ষকদের ডায়রী বিতরণ বিষয়ে আলোচনা করা হয়।এমতবিনিময় প্রতি তিনমাস পর পর অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম প্রধান বলেন, বর্তমান সরকার শিক্ষা মানন্নোয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে।তাই প্রতিটি প্রতিষ্টানে মাল্টিমিডিয়া ক্লাশের মাধ্যমে শিক্ষাদান নিশ্চিত করতে হবে এবং নিয়মিত তা এমএমসি অ্যাপসের মাধ্যমে এটুআই তে আপলোড করতে হবে।তিনি শিক্ষকদের ডায়রী ব্যবহার করার  উপর  গুরত্বারোপ করেন।সভা শেষে প্রতিটি বিদ্যালয়ের প্রধানদের নিকট শিক্ষকদের ডায়রী বিতরন করা হয়।
সোনারগাঁয়ে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে বিয়ার আলমগীর নিহত,দুই র‍্যাব সদস্য আহত

সোনারগাঁয়ে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে বিয়ার আলমগীর নিহত,দুই র‍্যাব সদস্য আহত

( রুবেল খান ) : সোনারগাঁয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বিয়ার আলমগীর নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত ও  দুই র‌্যাব সদস্য আহত হয়েছে  বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ জুলাই) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চ্যাংগাকান্দি এলাকার বালুর মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মাদক ব্যবসায়ীসহ  দুই র‌্যাব সদস্য আহত হয় এবং প্রচুর পরিমানের ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
ঘটনাস্থলে নিহত আলমগীর সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেপারীপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।।তার বিরুদ্ধে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়।
র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মো: আলেপ উদ্দিন জানান, পিরোজপুর ইউনিয়নের  চ্যাংগাকান্দি এলাকায় মাদকের চালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পালটা গুলি ছোড়ে। প্রচুর গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে আলমগীর নামের একজন মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন র‌্যাবের হাবিলদার হাবিবুর রহমান এবং কনস্টেবল মিজান তালুকদার। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাস্থল থেকে ১৫শদ পিছ ইয়াবা ট্যাবলেট ও দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সোনারগাঁয়ে এস.আই আব্দুল হক এর তৎপরতায় বিয়ার ও ইয়াবাসহ আটক ২।

সোনারগাঁয়ে এস.আই আব্দুল হক এর তৎপরতায় বিয়ার ও ইয়াবাসহ আটক ২।


রুবেল খানঃ নারায়নগঞ্জের সোনারগাঁ থানার চৌকস অফিসার এস.আই. আব্দুল হকের মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী  আটক করেছে বলে জানা গেছ
সোমবার( ২৩ জুলাই) বিশেষ অভিজান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে উপজেলার মৃধাকান্দী ও বৈদ্যেরবাজার মেঘনা নদীর ঘাট থেকে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী নাদিম ও সাওন কে আটক করে বলে আমাদেরকে জানায়।
এস,আই মোঃ আঃ হক সিকদার জানা, আমরা সংগীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিজান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন মৃধা কান্দী সাকিনস্থ কুদ্দুস সাহেবের বাড়ীর কাছ থেকে আব্দুল কাদের এর ছেলে  মাদক ব্যাবসায়ী মোঃ নাদিম(২৫)কে প্রথমে ০৬ ক্যান বিয়ার সহ গ্রেফতার করি। তখন তার সংগী মাদক ব্যাবসায়ী রাসেল মিয়া পালিয়ে যায়।।গ্রেফতাকৃত আসামীর নিকট আরো বিয়ার আছে বলে ধারনা করা হলে জিজ্ঞাসা বাদ করা হলে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে এক পর্যায় মেঘনার শাখা নদীর পাড়ে পানির ঝোপের মধ্যে  বস্তায় রাখা আরো ৬৪ ক্যান বিয়ার উদ্ধার করে জব্দ করা হয়।
অপরদিকে, সোনারগাঁয়ের বৈদ্যের বাজার মেঘনা নদীর ঘাট হতে ৬০ পিচ ইয়াবা সহ গজারিয়া থানার তেতৈইতলা গ্রামের আবুল হোসেন এর ছেলে মোঃ সাওন (২৩) কে গ্রেফতার করা হয়। জানা যায় সে দীর্ঘ দিন যাবৎ নদী পথে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। । সে তার গুরুপ সহ ট্রলার যোগে মেঘনা নদীতে ছিনতাই,ডাকাতি করতো বলে প্রমাণ পাওয়া গেছে ।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলার কার্যাবলী সম্পাদন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
সোনারগাঁয়ে হঠাৎ দেখা গেলো ভূতের আড্ডা! আমন্ত্রণ জানালো সবাইকে

সোনারগাঁয়ে হঠাৎ দেখা গেলো ভূতের আড্ডা! আমন্ত্রণ জানালো সবাইকে

সোনার গাঁয়ে এই প্রথমবারের মত উদ্বোধন হতে যাচ্ছে ভূতের আড্ডা রেঁস্তোরা। ঢাকার অদূরে নারায়নগঞ্জের সোনার গাঁ-এর মোগড়া পাড়া চৌরাস্থা থেকে পূর্ব দিকে এক মিনিট পায়ে হেঁটে খন্দকার প্লাজার ৩য় তলায় অবস্থিত এই রেস্তোরা। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তৈরি হতে যাচ্ছে এই রেঁস্তোরাটি। আলো আঁধারিতে ভূতের সব সমাগম। দেশি-বিদেশী নামকরা করা শেফদের দ্বারা সবরকমের লোভনীয় মজাদার কেমিক্যালমুক্ত দেশি-বিদেশী সব খাবার পরিবেশন করা হবে এখানে। রেঁস্তোরাটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং রয়েছে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা। এছাড়াও প্রতিদিন দেশের সব নামকরা ব্যান্ড শিল্পীদের দ্বারা মনকাড়া সব গান পরিবেশন করা হবে এবং সকলের জন্যই উন্মুক্ত থাকবে; কোন রকম টিকেট লাগবে না। এখানে সকল ধরনের মানুষ একান্তভাবে প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এই রেস্তোরাটিতে। রেঁস্তোরার মালিক সুমন পাল বলেন, ”আসলে মানুষ বিনোদন পছন্দ করে, তাই বিনোদনের সাথে প্রিয়জনের সাথে কিছুটা কাটানো সময়, সেই সাথে পছন্দের সব মজাদার খাবার যাতে পায়, সেই চিন্তা করেই আমার এই রেঁস্তোরাটি তৈরির চিন্তা মাথায় আসে। আশাকরি আগত সকল অতিথিদের সবকিছু ভাল লাগবে এবং তাদের যাতে ভাল লাগে সেভাবেই সবকিছু করা হয়েছে।”